প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:০২ পিএম (ভিজিট : ৯)

X
ছবি: প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এ আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল বাজারে এসে শেষ হয়।
এ সময় বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহামেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ ,আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সবুর, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইছহাক মিয়া, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আতিয়ার মল্লিকসহ বিভিন্ন বিএনপি নেতা কর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।