প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম (ভিজিট : ১৫৪)

X
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া গ্রামে ৬ কেজি গাঁজাসহ লাল মিয়া লালু (৪০) নামে মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১১জানুয়ারী)সন্ধ্যা৬টা ৩০মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি ঐ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও এলকাবাসী জানায় মৃত হোসেন আলীর ছেলে লাল মিয়া ওরফে লালু তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার ও পাচার করে আসছে। এলাকাবাসী ভয়ে কিছু বলার সাহস পেতনা। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমির হামজার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় তার(লালুর) নিজ বাড়িতে তল্লাশী করে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(এএসপি সার্কেল গোপালপুর) ফৌজিয়া হাবিব খান গাঁজা সহ ১ব্যক্তি আটকের ঘটনা সত্যতা স্বীকার করে জানান আসামী থানা হাজতে আছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
যখনি কোন মাদক বিক্রির ঘটনা ঘটবে তার বিরুদ্ধে আমরা অভিযানে পরিচালনা করবো।