শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযান

ষ্টাফ রিপোর্টার, শেরপুর

সারাবাংলা

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে দুটি মাহেন্দ্র

2026-01-12T11:00:18+00:00
2026-01-12T11:17:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযান
ষ্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:০০ এএম  আপডেট: ১২.০১.২০২৬ ১১:১৭ এএম  (ভিজিট : ৩৪)
X

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে দুটি মাহেন্দ্র গাড়ী জব্দ, এক চালককে আটক এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত আইন ২০২৩) এর অধীন ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার (১১ জানুয়ারী) বিকেলে শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি এবং শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানার সমন্বয়ে চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বিক্রয় এর সময় এ অভিযান পরিচালনা করা হয়। 


এ বিষয়ে চরপক্ষিমারী ইউনিয়ন ভূমি অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান নালিশী স্থান হতে অবৈধভাবে বালু নিয়ে যাওয়ার সময় দুটি মাহেন্দ্র গাড়ী জব্দ করা হয়। এসময় একজন চালক আগেই পালিয়ে গেলেও অপর চালককে আটক করা হয় এবং বালু মহাল  মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত আইন ২০২৩) এর অধীন ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত বালু যথাক্রমে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy