দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বড় আকারে ইন্টারনেট সেবার মানোন্নয়নের ঘোষণা দিয়েছে। নতুন উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা একই মাসিক

2026-01-12T13:39:59+00:00
2026-01-12T13:39:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ৭৬)
X

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বড় আকারে ইন্টারনেট সেবার মানোন্নয়নের ঘোষণা দিয়েছে। নতুন উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা একই মাসিক খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

বিটিসিএল জানিয়েছে, ডিজিটাল সেবার মান উন্নয়নের লক্ষ্যেই দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেট সংযোগের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ‘সুলভ’ সিরিজের প্যাকেজগুলোর নাম পরিবর্তন করে ‘সাশ্রয়ী’ রাখা হয়েছে।

নতুন গতি ও প্যাকেজের উদাহরণ:

● ৩৯৯ টাকার ‘সুলভ-৫’ → ‘সাশ্রয়ী-২০’, ২০ এমবিপিএস

● ৫০০ টাকার ‘সুলভ-১২’ → ‘সাশ্রয়ী-২৫’, ২৫ এমবিপিএস

● ৫০০ টাকার ‘ক্যাম্পাস-১৫’ → ‘ক্যাম্পাস-৫০’, ৫০ এমবিপিএস

● ৮০০ টাকার ‘সুলভ-১৫’ → ‘সাশ্রয়ী-৫০’, ৫০ এমবিপিএস

● ১,০৫০ টাকার ‘সুলভ-২০’ → ‘সাশ্রয়ী-১০০’, ১০০ এমবিপিএস

● ১,১৫০ টাকার ‘সুলভ-২৫’ → ‘সাশ্রয়ী-১২০’, ১২০ এমবিপিএস

● ১,৩০০ টাকার ‘সুলভ-৩০’ → ‘সাশ্রয়ী-১৩০’, ১৩০ এমবিপিএস

● ১,৫০০ টাকার ‘সুলভ-৪০’ → ‘সাশ্রয়ী-১৫০’, ১৫০ এমবিপিএস

● ১,৭০০ টাকার ‘সুলভ-৫০’ → ‘সাশ্রয়ী-১৭০’, ১৭০ এমবিপিএস

বিটিসিএল জানিয়েছে, এই উদ্যোগ অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও স্মার্ট সেবার ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে। প্রতিষ্ঠানটি গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা ও মানসম্মত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে বিটিসিএল।




  বিষয়:   বিটিসিএল  ইন্টারনেট 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy