বোচাগঞ্জে বিদ্যুৎ অফিসে নৈশপ্রহরীদের বেঁধে দুর্ধর্ষ চুরি

বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ আবাসিক প্রকৌশলী নেসকো লিঃ বিদ্যুৎ অফিসে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন

2026-01-12T15:22:13+00:00
2026-01-12T15:48:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোচাগঞ্জে বিদ্যুৎ অফিসে নৈশপ্রহরীদের বেঁধে দুর্ধর্ষ চুরি
বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ৩:৪৮ পিএম  (ভিজিট : ১১১)
X

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ আবাসিক প্রকৌশলী নেসকো লিঃ বিদ্যুৎ অফিসে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (সাকের্ল) মো. মনিরুজ্জামান ও বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।

আবাসিক প্রকৌশলী মো. রুহুল আমিন জানান, রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ চোরের দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে অফিসে প্রবেশ করে। প্রথমে তারা রাতে ডিউটিতে থাকা পাহারাদারদের বেধে একটি কক্ষে আটকে রাখে। এরপর অফিসের বিভিন্ন কক্ষ তছনছ করে গ্রাহকদের জমা রাখা ৯৭,৪০০ টাকা, ২টি ল্যাপটপ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী লুট করে।

সিসি টিভির ফুটেজে দেখা গেছে, চোরেরা মুখে কাপড় বেধে এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে রাত ২টার দিকে অফিসে প্রবেশ করে। এরপর রাত ৪টার দিকে অফিসের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায়।

এএসপি (সাকের্ল) মো. মনিরুজ্জামান জানান, সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ, হঠাৎ করেই সেতাবগঞ্জ পৌরশহরে নিরাপত্তা রক্ষিদের বেঁধে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy