রংপুর রিজিয়নে এক মাসে সাড়ে ৭ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাকারবারী পণ্য আটক করেছে বর্ডার

2026-01-12T16:07:17+00:00
2026-01-12T16:07:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুর রিজিয়নে এক মাসে সাড়ে ৭ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ১৩৬)
X

গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাকারবারী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে ৭০ জন চোরাকারবারীকেও। আরও উদ্ধার করা হযেছে ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশী পিস্তল।


সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালয়নের প্রধান দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব- উল হক পিএসসি।


প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ডিসেম্বরে রংপুর রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬শ ৬৯ দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্ত ব্যাটালিযনের সমন্বিত ও ধারাবাহিক অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাকারবারী মালামাল জব্দ করা হয়।


জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ৬শ ৯১ বোতল ফেন্সিডিল, ৯শ ৬১ বোতর বিদেশী মদ, ৩ হাজার ৬শ ৩৪পিস ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২শ ৬৫ বোতল নেশা জাতীয় সিরাপ, ৩ হাজার ১শ ১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬ হাজার ৮শ ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২শ ৩৫ পিস ইনজেকশন, ৩শ ৪গ্রাম হেরোইন ও ৫৫ হাজার ৩শ ২৪পিস নেশা জাতীয় ট্যাবলেট।


এছাড়াও ১শ ৬৪টি গরু ও ৩৩টি ভারতীয় মহিষ উদ্ধার করে বিজিবি। এবং ডিসেম্বরে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করেছে বিজিবি।


প্রেস ব্রিফিংয়ে বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল হক আরও জানান, সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৫শ ৬৩টি সচেতনতামুলক সভার পাশাপাশি সীমান্তের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। 


এসময় সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy