প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম আপডেট: ১২.০১.২০২৬ ৫:২১ পিএম (ভিজিট : ৫৯)

X
চট্টগ্রাম নগরের বন্দর থানার হালিশহর আনন্দবাজার সাগরপাড় এলাকা থেকে পুলিশ বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে । সোমবার (১২ জানুয়ারি) সকালে একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, নিহত যুবকের নাম জয়ন্ত দাশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা নালার পাশে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে বন্দর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
তবে স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম জয়ন্ত দাশ। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। বর্তমানে তিনি হালিশহর আনন্দবাজার এলাকার আজমিয়া মসজিদের পাশের একটি বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।
যুবকটিকে হত্যা করে বস্তায় ভরে নালায় ফেলে রাখা হতে পারে বলে স্থানীয়দের অভিমত