প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম (ভিজিট : ১২৩)

X
নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নায়ক বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত হয়েছে। গতকাল এদিন এই বিপ্লবীর রাউজানের জন্ম ভিটায় স্মৃতি সৌধ ও ভাষ্কর্যে বিভিন্ন সংগঠনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে আসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার, রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ, মাষ্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ, মাস্টারদা সূর্যসেন কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদনকালে মাস্টার দা’র জন্মভিটায় উপস্থিত ছিলেন বিজ্ঞান চেতনা পাঠাগারের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম বাবু, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম মহানগরের নির্বাহী সমন্বয়কারী, মোরশেদ আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি জয়নাল আবেদীন জুবায়ের, সহ সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ। উপজেলা সদরের মুন্সিঘাটাস্থ মাষ্টারদা সূর্যসেন কমপ্লেক্স চত্বরে তার আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট আহবায়ক এবং পৌর পূজা সাংগঠনিক সম্পাদক ত্রিফল চৌধুরী, পৌর কমিটি সহ সভাপতি তপন চৌধুরী ( মনু)উপদেষ্টা অরুন কুমার, বিশ্বাস, অর্থ সম্পাদক গৌকুল চৌধুরী, উল্লাস ধর, শংকর দে, সমীর চৌধুরী, সহ অন্যন্যা নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৮৯৪ সালের ২২মার্চ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জন্মগ্রহন করেন মাষ্টারদা সূর্য সেন। তার পৈত্রিক বাস্তুভিটায় ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয়েছে সূর্যসেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র। রাউজান সদরে মুন্সির ঘাটায় নির্মিত হয়েছে স্মৃতি সৌধ, তোরণ পাঠাগার ও ভাস্কর্য ।