চৌদ্দগ্রামে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দুটি

2026-01-13T10:21:31+00:00
2026-01-13T10:21:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
দুই মামলা দায়ের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:২১ এএম   (ভিজিট : ৮৩)
X

চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ড্রাম ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

গত ১১ জানুয়ারি (রবিবার) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের যুগিরখিল এলাকায় এবং ১২ জানুয়ারি (সোমবার) বিকেলে কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

যুগীরখিল এলাকায় পরিচালিত অভিযানে মাটি কাটার সঙ্গে জড়িত দুটি ড্রাম ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়। এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩–এর ১৩ ধারায় জমির মালিককে বিবাদী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত যানবাহন ও যন্ত্রপাতি পরবর্তীতে পুলিশ হেফাজতে দেওয়া হয়।

অন্যদিকে, কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধ মাটি উত্তোলনের মূল দায়ী ব্যক্তির বিরুদ্ধে একই আইনের ১৩ ধারায় আরও একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩–এর ১৩ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা যেকোনো পরিমাণ অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। উপযুক্ত আদালতে বিচার কার্যক্রম ও নিলাম সম্পন্ন হওয়ার পর জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় ছাড় দেওয়া হবে।

চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে আনসার সদস্যবৃন্দ ও চৌদ্দগ্রাম থানার একটি পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy