শিবালয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জের শিবালয়ে স্মরণ সভা ও

2026-01-13T11:29:15+00:00
2026-01-13T11:29:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ এএম   (ভিজিট : ৩২)
X

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জের শিবালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে তেওতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জমদুয়ারায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির ১ নং সদস্য, মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের মনোনীত এমপি প্রার্থী এসএ জিন্নাহ কবির।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তেওতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি ঈশা মনির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী ব্যাপারী লাভলু, সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, বিএনপি সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, নেতা রফিকুল ইসলাম, আকতার হোসেন আনন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান এসএম বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা এবং শিবালয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy