কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযান

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কলমাকান্দা বাজারে সোমবার দিন ব্যাপি সার ব্যবসায়ীদের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড ওউপজেলা নির্বাহী

2026-01-13T11:45:57+00:00
2026-01-13T11:45:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযান
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:৪৫ এএম   (ভিজিট : ১১৯)
X

নেত্রকোণার কলমাকান্দা বাজারে সোমবার দিন ব্যাপি সার ব্যবসায়ীদের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান।

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় না করা, যথাযথ ভাবে বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করা ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় বিজ্ঞ আদালত পরিচালনা করা হয়। 

এসময় সার ব্যবসায়ী করুনা রায়, লিটন তালুকদার, বাচ্ছু রায় ও কাজল মিয়া কে সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক ভাবে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান জানান, চলতি বছর কৃষকদের স্বার্থ রক্ষা ও সরকার নির্ধারিত মূল্যে রাসায়নিক সার ক্রয় করতে পারেন,  তা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব। 

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো, সাইফুল ইসলাম সহায়তা প্রদান করেন। ইউএনও মাসুদুর রহমান আর-ও জানান, সার বিতরন কার্যক্রম সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিদর্শন বেগমান করা হচ্ছে একইসাথে উপজেলা ও ইউনিয়ন মনিটরিং কমিটিকে সার্বক্ষণিক নজরদারির পরামর্শ দেয়া হয়েছে।। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy