গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে চট্টগ্রামে জামায়াতের গণসংযোগ সপ্তাহ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আগামী ১৪ থেকে ২০ জানুয়ারি

2026-01-13T17:23:04+00:00
2026-01-13T17:25:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে চট্টগ্রামে জামায়াতের গণসংযোগ সপ্তাহ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৫:২৫ পিএম  (ভিজিট : ৭৬)
X

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আগামী ১৪ থেকে ২০ জানুয়ারি (বুধবার থেকে মঙ্গলবার) গণসংযোগ সপ্তাহ পালিত হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গণসংযোগ সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার সড়ক, পাড়া-মহল্লা, মার্কেট ও জনসমাগমস্থলে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা এবং মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে গণভোটের গুরুত্ব ও ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তের অংশ। জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে এবং গণভোটে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতেই এই গণসংযোগ সপ্তাহের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সকল পর্যায়ের জনগণের কাছে পৌঁছানোর মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনসমর্থন আদায় করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy