বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বোয়ালখালীতেমাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামের শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া

2026-01-13T17:22:29+00:00
2026-01-13T17:22:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ২৯)
X

চট্টগ্রামের বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামের শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দার পাড়ায় এ ঘটনা ঘটেছে।

প্রান্তিকা উত্তর সর্দারপাড়ার গণেশ সর্দারের মেয়ে। সে ২য় শ্রেণিতে পড়তো। প্রান্তিকা ৩ বোন ও ১ ভাইয়ের বড় ছিলো।

প্রান্তিকার মা পান্না সর্দার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলো প্রান্তিকা। এসময় দ্রুত গতির একটি মাইক্রোবাস এসে ধাক্কা দিলে প্রান্তিকা ছিটকে পড়ে। এরপর মাইক্রোবাসের চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাবেয়া বলেন, প্রান্তিকাকে সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy