প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৫:৪৯ পিএম (ভিজিট : ৬০)

X
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিষয়ক আয়োজন ‘প্ল্যানেট ল্যাংলিট ২০২৬’ উপলক্ষে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত এই মিট দ্য প্রেসে ‘প্ল্যানেট ল্যাংলিট ২০২৬’-এর লক্ষ্য, কর্মসূচি ও সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, প্ল্যানেট ল্যাংলিট ২০২৬’ একটি আন্তর্জাতিক মানের সাহিত্য ও ভাষাভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশের সাহিত্যিক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এই আয়োজনের মাধ্যমে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বৈশ্বিক বিনিময় আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষার পাশাপাশি গবেষণা ও সৃজনশীল কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। যুক্তরাষ্ট্রের মর্গান টেস্ট ইউনিভার্সিটি মিশরের আল- আজহার বিশ্ববিদ্যালয় স্পেনের ইউনিভার্সিটি অব আলকালা এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ইংরেজি বিভাগ এই হাইব্রিড সম্মেলনের আয়োজন করেছে। ইংরেজি বিভাগের এমন উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির সদস্যরা এবং সকলের সহযোগিতা কামনা করেন।