সিদ্ধিরগঞ্জে অস্ত্র হাতে ভাইরাল সেই সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী সোহাগ সহ তিনজন সন্ত্রাসী কে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারী) ভোরে

2026-01-13T17:45:36+00:00
2026-01-13T17:50:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিদ্ধিরগঞ্জে অস্ত্র হাতে ভাইরাল সেই সন্ত্রাসী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৫:৫০ পিএম  (ভিজিট : ১২৭)
X

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী সোহাগ সহ তিনজন সন্ত্রাসী কে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারী) ভোরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী হতে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার আলোচিত সন্ত্রাসী সোহাগ (৩৪) তার সহযোগী আব্দুল জলিল (২৫) ও মো. পারভেজ (২৪)।

আটকদের বিষয়ে নারায়ণগঞ্জের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী ক্যাম্প সুত্রে জানানো হয়েছে, আটককৃতদের মধ্যকার সোহাগ ইতোপূর্বে একটি সংঘর্ষে আগ্নেয়াস্ত্র তাক করে ব্যাপক ভাইরাল হবার পর আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের মাধ্যমে তাকে দুই সহযোগীসহ ভোরে মাদকাসক্ত অবস্থা আটক করা হলেও অস্ত্র উদ্ধার হয়নি। তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পুলিশকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারিক জানান, যৌথবাহিনীর অভিযানে তিনজনকে আটক করে সেনাবাহিনী আমাদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৬ মার্চে আদমজী ইপিজেডস্থ ইউনিভার্সেল নামক একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে যৌথ অভিযানে আটককৃত সোহাগ আগ্নেয়াস্ত্র হাতে গুলিবর্ষণ করতে দেখা গিয়েছিল। এরপর হতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy