প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম (ভিজিট : ১৯৬)

X
ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণপরিষদ মিলনায়তনে ১৩ জানুয়ারি মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সুনামগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অসিম চন্দ্র বনিক উপ-পরিচালক স্থানীয় সরকার সুনামগঞ্জ। সভাপতি শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ রোকিবুজ্জামান, ৭১টিভির জেলা প্রতিনিধি শহীদ নূর আহমেদ প্রমুখ।
বক্তাগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে উল্লেখ করে গণভোট এর গুরুত্ব তুলে ধরে সোনার বাংলাদেশ বিনির্মাণে উপস্থিত লোকজনের উদ্দেশ্য বিস্তর বক্তব্য রাখেন।
আলোচনা সভায় এলাকার গণমাণ্য ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন লোকজন সহ স্থানীয় গণমাধ্যম প্রমূখ সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে তিনি শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের বরাম হাওরে ফসল রক্ষা বাঁধ পাঠাকাউরির ক্লোজার সহ ৩৮, ৩৯, ৪০, ৪১, ও ১২৪, নং পি আই সির বাঁধের কাজ পরিদর্শন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস, পানি উন্নয়ন বোর্ড শাল্লা শাখার উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।