নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।

2026-01-13T22:14:03+00:00
2026-01-13T22:14:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম   (ভিজিট : ১৯৭)
X

নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।

মৃত হুমায়ুন কবির মহানগরীর গলাচিপা এলাকার মৃত চান শরীফ সরদারের ছেলে ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

মঙ্গলবার সকালে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল হক বলেন, ‘ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন। যত দূর জানতে পেরেছি, তিনি কারাবন্দি অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হন।’

পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গত ১৮ ডিসেম্বর হুমায়ন কবিরকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন। 




  বিষয়:   কারাবন্দি  কারাগার  আওয়ামী লীগ  নেতা  হুমায়ুন কবির 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy