শ্রীনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার দোয়া মাহফিল

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷মঙ্গলবার

2026-01-14T10:59:53+00:00
2026-01-14T10:59:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার দোয়া মাহফিল
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ১২৯)
X

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার তন্তর ইউনিয়নে বেলা ১১ টায়, ষোলঘর ইউনিয়নে বিকেল ৩ টায় ও সন্ধ্যায় শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস,সদস্য সচিব মামুনুর রশীদ মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy