ই-মেইল ব্যবস্থাপনায় ঝামেলা কমাচ্ছে জি-মেইলের মাল্টি-অ্যাকাউন্ট সুবিধা

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

দিনদিন ই-মেইল ব্যবহারের পরিমাণ বাড়ছে। একাধিক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের কারণে অনেকেই আলাদা অ্যাপ বা ডিভাইসের ঝামেলায় পড়েন। তবে

2026-01-14T12:50:31+00:00
2026-01-14T12:50:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ই-মেইল ব্যবস্থাপনায় ঝামেলা কমাচ্ছে জি-মেইলের মাল্টি-অ্যাকাউন্ট সুবিধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ৮৫)
X

দিনদিন ই-মেইল ব্যবহারের পরিমাণ বাড়ছে। একাধিক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের কারণে অনেকেই আলাদা অ্যাপ বা ডিভাইসের ঝামেলায় পড়েন। তবে এই সমস্যার সহজ সমাধান দিয়েছে গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা জি-মেইল। 

অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা জি-মেইল অ্যাপে একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। এতে গুগলের নিজস্ব জি-মেইলের পাশাপাশি আউটলুক, আইক্লাউড ও ইয়াহুর মতো থার্ড-পার্টি ইমেইল সেবাও অন্তর্ভুক্ত করা যায়।

জি-মেইল অ্যাপে সর্বোচ্চ পাঁচটি ই-মেইল অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। দ্বিতীয় গুগল অ্যাকাউন্ট বা পরিচিত কোনও ই-মেইল সেবা যুক্ত করতে জিমেইল অ্যাপে রয়েছে স্বয়ংক্রিয় সেটআপ সুবিধা। গুগল ও জনপ্রিয় থার্ড-পার্টি অ্যাকাউন্ট যুক্ত করার জন্য জি-মেইল অ্যাপ খুলে উপরের ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর অ্যাড এনাদার অ্যাকাউন্ট অপশন নির্বাচন করতে হবে। জি-মেইলের জন্য ‘গুগল’ অথবা আউটলুক, আইক্লাউড, ইয়াহু-যেকোনো একটি সেবা বেছে নিতে হবে।

নির্দেশনা অনুসরণ করে সাইন ইন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের ধাপ সম্পন্ন করতে হবে। তালিকাভুক্ত নয় এমন ইমেইলের জন্য ম্যানুয়াল সেটআপ। যেসব ই-মেইল সেবা স্বয়ংক্রিয় তালিকায় নেই, সেগুলোর জন্য জি-মেইলে রয়েছে আইএমএপি ম্যানুয়াল সেটআপ সুবিধা। এক্ষেত্রে-‘অ্যাড এনাদার অ্যাকাউন্ট’ থেকে ‘আদার’ নির্বাচন করতে হবে। ই-মেইল ঠিকানা দিয়ে ‘পার্সোনাল (আইএমএপি)’ অপশন বেছে নিতে হবে।

সংশ্লিষ্ট ই-মেইল সার্ভারের তথ্য (সার্ভার ঠিকানা, পোর্ট ও নিরাপত্তা সেটিংস) প্রদান করতে হবে। একসঙ্গে সব ইনবক্স দেখার সুবিধা। জি-মেইল অ্যাপের অন্যতম কার্যকর ফিচার হলো ‘অল ইনবক্স’। অ্যাপের বাম পাশের মেনুতে গিয়ে এই অপশন নির্বাচন করলে যুক্ত সব অ্যাকাউন্টের ই-মেইল এক জায়গায় দেখা যাবে। এতে বারবার প্রোফাইল পরিবর্তনের প্রয়োজন পড়ে না।




  বিষয়:   জি-মেইল  ই-মেইল  মাল্টি-অ্যাকাউন্ট 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy