ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন শ্রেষ্ঠ সম্মাননা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা

2026-01-14T15:21:29+00:00
2026-01-14T15:21:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন শ্রেষ্ঠ সম্মাননা
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ১৪২)
X

সুনামগঞ্জের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বিধান চন্দ্র তালুকদার ১৯৯০ সাল থেকে শিক্ষকতা জীবন শুরু করেন। প্রথমে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বরুয়াকোণা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০০৯ সালে তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০২০ সালে গলহা উচ্চ বিদ্যালয় থেকে পদত্যাগের পর তিনি বর্তমানে ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ইতোমধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ ও ২০২৩ এও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ব্র্যাক, সেসিপ ও সেকায়েপ প্রকল্পে গণিতের মাস্টার ট্রেইনার হিসেবেও কাজ করেছেন।

জেলা ও উপজেলা শিক্ষা অফিসের সূত্রে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষতা, স্বচ্ছতা, মানবিক নেতৃত্ব এবং শিক্ষক-শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির কারণে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

বিধান চন্দ্র তালুকদার বলেন, "এই স্বীকৃতি আমার একার নয়, এটি সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি দায়িত্বকে সম্মান হিসেবে বিবেচনা করি এবং ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাব।"





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy