নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গারামপাড়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় এবং আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার স্বপন রংদী। সমাজকর্মী পরিচিতা দাজেলের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু।
প্রশিক্ষণে শিশুদের সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ ও উপস্থাপনের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ শিশুদের মধ্যে সাংবাদিকতা বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, শিশুদের মেধা বিকাশ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।