মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মো. আবুল হোসেন, এটিএসআই সাদ্দাম হোসেন, এটিএসআই লিয়াকতসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি ২০২৬ রাত ১০টা থেকে ১২ জানুয়ারি ভোর ৬টার মধ্যে মনোহরদী উপজেলার খিদিরপুর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় খিদিরপুর বাজারে সাহেনশাহ নামক এক ব্যক্তির ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১২০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১) আ. কুদ্দুস (৪৩), পিতা: লাল মিয়া, মাতা: জামিনা আক্তার
২) নয়ন (৩৫), পিতা: মৃত শামসুদ্দিন, মাতা: মৃত হাসিনা আক্তার
উভয়ের বাড়ি কালিরচর গ্রামে, খিদিরপুর ইউনিয়ন, মনোহরদী থানা, নরসিংদী জেলা।
এ ঘটনায় মনোহরদী থানায় মামলা নম্বর-০৬, তারিখ ১২/০১/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৯-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ওসি মো. শাহিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে মনোহরদী থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।