মনোহরদীতে চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে গণশুনানি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ গণশুনানি আয়োজন করা

2026-01-14T16:05:34+00:00
2026-01-14T16:05:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে গণশুনানি
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ১৫৯)
X

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ গণশুনানি আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদল প্রমূখ।

গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি তুলে ধরার সুযোগ পান সেবাপ্রত্যাশীরা। উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা মনোযোগসহকারে অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানের আশ্বাস দেন।

সকলের প্রাণবন্ত অংশগ্রহণ ও সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে গণশুনানি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা এ ধরনের গণশুনানির মাধ্যমে ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy