খাগড়াছড়িতে জামায়াত নেতার বাসায় ককটেল হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার অভিযোগ উঠেছে।

2026-01-14T16:41:23+00:00
2026-01-14T16:41:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে জামায়াত নেতার বাসায় ককটেল হামলা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৬৫)
X

খাগড়াছড়ি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় আলামত না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

গত রাত আনুমানিক ১০টায় জেলা শহরের শালবন এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী নিজেই এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে এয়াকুব আলী চৌধুরী বলেন, আমার বাসার উঠানের সামনে ককটেল হামলা করা হয়েছে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি তখন বাইরে ছিলাম।

খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার জন্য জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি আরও বলেন, ঘটনার সময় এয়াকুব আলী চৌধুরী বাসায় ছিলেন না। খবর পেয়ে তিনি ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি মো. কায় কিসলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু ককটেল বিস্ফোরণ হলে যে ধরনের আলামত থাকার সেরকম কিছু পাওয়া যায়নি। ঘটনাস্থলে একটা প্লাস্টিক পাওয়া গেছে। সেটি ককটেলের অংশ কি না তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy