প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম (ভিজিট : ৭৬)

X
রাঙ্গামাটি নানিয়ারচরে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ৫০ জন অভিভাবক সমন্বয়ে একটি সভা বুড়িঘাট পূর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানিয়রচর, রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয় । এতে মুখ্য আলোচক ছিলেন , জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব সৌরভ রায় । সঞ্চালক ও তথ্য উপস্থাপনায় ছিলেন জনাব মিল্টন বড়ুয়া , উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক । এতে অতিথি হিসেবে ছিলেন নানিয়ারচর হর্টিকালচার সেন্টার কৃষি ও উদ্যানতত্ত্ববিদ জোবায়দুর রহমান ভাষানী।
কর্মশালার বক্তব্যে প্রধান অতিথি বলেন, নিরাপদ খাদ্যের সংজ্ঞা, খাদ্য অনিরাপদ হওয়ার কারণ, খাদ্য নিরাপদ রাখার উপায়, ভেজাল ও দূষণ সংক্রান্ত বিজ্ঞানসম্মত বিষয়গুলো তুলে ধরেন। এ সময় সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
তিনি আরো বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রত্যেকের সচেতন হওয়া জরুরি। ভোক্তা হিসেবে আমাদের অনিরাপদ ও ভেজাল খাবার এড়িয়ে চলতে হবে। নিজের পরিবার থেকেই শুদ্ধতার চর্চা শুরু করতে হবে, ‘ভেজাল খাব না, কাউকে খাওয়াব না’—এই অঙ্গীকার আমাদের সব সময় মেনে চলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ জোবায়দুর রহমান ভাষানী,উদ্যাণতত্ত্ববিদ হটিকালচার সেন্টার,নানিয়ারচর।বক্তব্যে তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। ফাস্ট ফুড পরিহার করতে হবে এবং আত্মশুদ্ধির মাধ্যমে ব্যবসায়ীদের প্রতারণা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের জন্য যা ভালো, তা সবার জন্যও ভালো—এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। ’
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি মো: মোস্তফা খানসহ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।