
X
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্র রক্ষায় সকল শ্রেণী পেশার মানূষের ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধের লক্ষ্য , ৯০ ও ২৪ এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল দর্শন। তিনি ধানের শীষ প্রতীককে ঐক্যের প্রতীকে পরিণত করার আহ্ববান জানান।
বুধবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নে মুক্তিযোদ্ধা কার্যালয়ে ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও পরলোকগত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়নের আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আলোকিত হালুয়াঘাট গড়তে সকলের সহযোগিতা কামনা করে বলেন ,বীর মুক্তিযোদ্ধারা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন ,তা বাস্তবায়ণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন ,এমপি নির্বাচিত হলে তিনি হালুয়াঘাট ও ধোবাউড়ায় মুক্তিযুদ্ধের জাদুঘর প্রতিষ্ঠা করবেন। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আপোষহীনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিন।
সভায় উপস্থিত আলেম-ওলামা ও মুক্তিযোদ্ধারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমরান সালেহ প্রিন্সের পক্ষে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
গাজিরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলমের সভাপতিত্বে ও সদস্য সচিব সুরুজ্জামান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, মুক্তিযোদ্ধা কমাণ্ডার কাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আকন্দ বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা হার্ডসন সাংমা প্রমুখ বক্তব্য রাখেন।
যোগদান অনুষ্ঠানে ২০ জন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উমর আলী, ইউপি মেম্বার আবদুল মজিদ প্রমুখ।