খাগড়াছড়িতে জামায়াত নেতার বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী,খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ

2026-01-14T21:31:11+00:00
2026-01-14T21:31:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে জামায়াত নেতার বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ২৮৪)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামী,খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলা জামায়াতের উদ্যোগে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের নারিকেল বাগান, ভাঙ্গা ব্রীজ হয়ে মুক্তমঞ্ছে এসে সমাবেশে পরিণত হয়।

এসময় সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান বলেন, গত রাত ১০টায় এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর বাসার সামনে( হোল্ডিং নাম্বার ৭৫, জেলা পরিষদ অফিসার্স ডরমিটরির পেছনে, উন্নয়ন বোর্ড রেস্টহাউজ এলাকা, শালবন, ৬নং খাগড়াছড়ি পৌর ওয়ার্ড, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা এ ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। 

বক্তারা বলেন নির্বাচনে জামায়াত প্রার্থী এয়াকুব আলী চৌধুরীর জনস্রোত ও বিজয়ী হওয়ার আশংকায় ঈর্ষান্বিত হয়ে একটি দল এধরণের ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে এ ন্যাক্কারজনক কাজে জড়িতদের দ্রুত সনাক্ত করে বিচারের আওতায় আনতে  প্রশাসনের নিকট জোর দাবি জানচ্ছি।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার জন্য জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy