প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ এএম (ভিজিট : ৩৯)

X
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয় শীর্ষক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পৌর শহরের পশ্চিম চারমাথায় বিএনপির কার্যালয়ে এ কর্মী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ সেকেতুর রব অনিক।
কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান আকন্দ হাবিব, সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, পৌর যুবদলের আহবায়ক ময়েন উদ্দিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, যুবদলের যুগ্ন আহবায়ক মনারুল, মামুনুর রশিদ মামুন, সারোয়ার আহম্মেদ মিলন, আনামত আলী,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শাহজান, হারুন অর রশিদ প্রামানিক, লিটন,সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান মন্ডল রতন, রাহেনুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে (ধানের শীষ প্রতীকে) জয়ী করার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।