প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ এএম (ভিজিট : ৩২)

X
খুলনা মহানগর টাইলস মোজাইক দোকান মালিক সমিতির উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি ) আসর নামাজ বাদ খানজাহান আলী রোড সংলগ্ন জামাত খানায় এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন ও থাকবেন বর্তমান রাজনীতির এক অনন্য আইকন। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে তার নেতৃত্ব এবং দেশের মানুষের প্রতি তার ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রফেসর ইসরাফিল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুজ্জামান আপু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেনসহ খুলনা মহানগরের ২০ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।