প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫২ পিএম (ভিজিট : ৪৬)

X
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাতদিন ব্যাপি ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গাজীপুরে ব্রি সদর দপ্তর মিলনায়তনে এ উদ্বোধন করা হয়। কর্মশালায় ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যোগ দেন।
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান আবদুছ ছালাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান ভুইয়া।
সভাপতির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্রি নিরলস ভাবে কাজ করছে। ব্রির গবেষণা কার্যক্রম বিশ্বের কাছে উদাহারণ। ব্রির মহাপরিচালক জানান, ভাতের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণে ব্রি গবেষণা জোরদার করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাম্প্রতিক বছরগুলোতে ধান গবেষণা ও সম্প্রসারণ কাজের অর্জন ও অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
বর্তমানে দেশের ৭০ভাগ জমিতে ব্রি উদ্ভাবিত ধানের জাতের চাষাবাদ হয় এবং এর থেকে আসে দেশের মোট ধান উৎপাদনের শতকরা ৮০ ভাগ। ব্রি এ পর্যন্ত আটটি হাইব্রিডসহ মোট ১২১টি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে যার মধ্যে বেশ কটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণ সম্পন্ন।