ঘোড়াঘাটে জুয়া আসর ভাঙতে গিয়ে পুলিশের ওপর হামলা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দিনের বেলায় প্রকাশ্যে ফরগুটি ও ডাবু দ্বারা জুয়া খেলার অপরাধে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে

2026-01-15T16:32:12+00:00
2026-01-15T16:32:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে জুয়া আসর ভাঙতে গিয়ে পুলিশের ওপর হামলা
দুই মামলায় গ্রেপ্তার ৫
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ৪৯)
X

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দিনের বেলায় প্রকাশ্যে ফরগুটি ও ডাবু দ্বারা জুয়া খেলার অপরাধে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক সেবন ও ক্রয়-বিক্রয়, সরকারি কাজে বাধা প্রদানসহ আরও দুটি পৃথক মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১১০ জন জুয়াড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর করতোয়া নদীর খেয়াঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আলতাফ হোসেন (৪৫), মো. ময়নুল ইসলাম (৫২), মো. রঞ্জু মিয়া (৩৮), মো. সাদেকুল ইসলাম (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উক্ত স্থানে টাকার বিনিময়ে ফরগুটি ও ডাবু দ্বারা জুয়া খেলা হচ্ছে এবং একই সঙ্গে মাদক সেবন ও মাদক ক্রয়-বিক্রয় চলছিল। এর প্রেক্ষিতে বিকেল ৫টার দিকে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িসহ বেআইনি জনতা দলবদ্ধ হয়ে সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদক, জুয়া খেলার সরঞ্জামাদি ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং প্রকাশ্যে জুয়া খেলার আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy