আনোয়ারায় স্কুল ছাত্র নিখোঁজ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম (ভিজিট : ১২৬)

X
চট্টগ্রামের আনোয়ারায় সাইদ ( ১৬) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত তিনদিন ধরে তার খোঁজ মিলছে না বুধবার রাতে পিতা এখলাছুর রহমান বাদী হয়ে আনোয়ারা থানায় নিখোঁজ ডায়েরি করেছে। আনোয়ারা থানার ডিউটি অফিসার মংসুইনু চৌধুরী ডাইরির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সাইদুর রহমান সাইদ আনোয়ারা উপজেলার বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সেই ওই স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল ।
সে লেখাপড়ার পাশাপাশি ড্রাইভিং শিখছে। গত ১১ ই জানুয়ারি আর নিজ বাড়ি জুঁইদন্ডি গ্রাম থেকে ড্রাইভিং শিখার উদ্দেশ্যে সকাল ৯ টায় বের হয়। অদ্যবধি সেই বাসায় ফিরেনি।পরিবারের লোকজনের মধ্যে অজানা আতঙ্ক দেখা দিয়েছে। পরিবারের লোকজন উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজ করো তার সন্ধান মিলছে না। নিরুপায় হয়ে তার পিতা এখলাছুর রহমান বাদী হয়ে বুধবার রাতে নিখোঁজ ডায়েরি করেছে। তার পিতা এখলাছুর রহমান জানায় প্রতিদিনের মতো ছেলে ড্রাইভিং শেখার জন্য চাতরী চৌমুহনীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে। ছেলে নিখোঁজ হাওয়ায় আমরা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছি। সম্ভাব্য স্থানে খোঁজেছি।
এখনো খুঁজে পাইনি।এদিকে আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত অফিসার কে নির্দেশ দিয়েছেন।