কুলাউড়ায় বাসদ মার্কসবাদী প্রার্থীর পক্ষে মাঠে নামলেন ড. আবেদ চৌধুরী

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর পক্ষে

2026-01-15T17:01:15+00:00
2026-01-15T17:01:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলাউড়ায় বাসদ মার্কসবাদী প্রার্থীর পক্ষে মাঠে নামলেন ড. আবেদ চৌধুরী
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৬৫)
X

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন দেশের প্রখ্যাত জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। এ উপলক্ষে নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৫১ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কুলাউড়া উপজেলার লস্করপুরে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সাদ আব্দুহু মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আবেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে হলে বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীকে বিজয়ী করতে হবে।”

কর্মীসভায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আবু তাহের, মাহবুব করীম মিন্টু, আবুল হান্নান, আব্দুল গাফফার কাইসুল, সুমন মিত্র, আব্দুল বাসিত শাহীন, ফেরদৌস খানসহ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিবার ও গ্রামবাসীর পক্ষ থেকে নির্বাচন পরিচালনার সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন মিসবাহ উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ উস্তার মিয়া এবং মোহাম্মদ মনজুরুল আজিজ চৌধুরী। শুভানুধ্যায়ী হিসেবে বক্তব্য দেন টিউলিপ চৌধুরী।

কর্মীসভা শেষে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এতে সিপিবির মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ এবং মৌলভীবাজার হাওর রক্ষা আন্দোলনের আহ্বায়ক এম. খসরু চৌধুরী।

এ ছাড়া বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব সানাকে সদস্য সচিব এবং পঙ্কজনাথ সূর্যকে যুগ্ম সদস্য সচিব করে ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy