প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম (ভিজিট : ৪০১)

X
নীলফামারীর ডিমলা উপজেলায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ও সেবা কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলা পরিষদ, ভূমি অফিস, সরকারি হাসপাতাল, এতিমখানা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং থানা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফরোজা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র নাথ রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদসহ অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়া ডিমলা থানা পুলিশও উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং সাধারণ জনগণের সেবা গ্রহণের অবস্থা পর্যবেক্ষণ করেন। অনিয়ম বা দায়িত্বে অবহেলার বিষয়গুলোতে সংশ্লিষ্টদের সতর্ক করে দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
জেলা প্রশাসক বলেন, “সরকারি দপ্তরগুলোতে জনগণ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতেই এই আকস্মিক পরিদর্শন করা হয়েছে। দায়িত্বে গাফিলতি বরদাস্ত করা হবে না।”
এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ জেলা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানান এবং পরিদর্শনের সন্তুষ্টি প্রকাশ করেন।