প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম (ভিজিট : ৭৭)

X
শ্রীপুরের মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়েছেন। এছাড়াও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওই পুকুরে জাল উঠে আসা ব্যাগ থেকে ককটেল গুলো উদ্ধার করা হয়।
স্থানীয় যুবক জাহাঙ্গীর জানান, তারা তিন মাছ ব্যবসায়ী শুক্রবার সকালে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টেনে মাছ ধরার জন্য নামেন। এসময় জালে একটি ব্যাগ উঠে আসে। পরে উঠে আসাব্যাগে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পরে খবর পুলিশ, পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্য ও ৯পদাতিক ডিভিশনের ৮ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান সদস্যরা ঘটনাস্থলে যান। এছাড়াও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের খবর দিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাসির আহমদ জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে।