প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম (ভিজিট : ৪২)

X
বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শিবালয়ের তেওতায় স্মরণসভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে তেওতা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তেওতা ষাইটঘর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি'র আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী এসএ জিন্নাহ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তেওতা ইউনিয়ন বিএনপি'র উপদেষ্টা মন্ডলের সদস্য মো. হাসমত আলীর (হিরু মোল্লা) সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী ব্যাপারী লাভলু, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষকদল সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, তেওতা ইউপি সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদের, জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা প্রমুখ।