সেনবাগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ও খাজুরিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাফিউল হক

2026-01-16T20:21:35+00:00
2026-01-16T20:21:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনবাগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ২২০)
X

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ও খাজুরিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাফিউল হক মজুমদারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।

শুক্রবার বিকেলে ইউনিয়নের খাজুরিয়া বাজারে চট্টগ্রামস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নজরুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুর নবী মজুমদারের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফহুইপ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন বাবলু,ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইমাম হোসেন মজুমদার,কেশারপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক সানজিদ কামাল। এ সময় ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাফিউল হকের স্মৃতিচারণ শেষে তাদের মাগফিরাতের জন্য দোয়া করে মোনাজাত করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন, তিনি বলেন ম্যাডাম খালেদা জিয়া এমন একজন দেশ প্রেমিক ছিলেন, যিনি নিজের জীবন, সন্তানের মায়া সব তুচ্ছ করে দেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন,অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। দেশের সকল স্তরের মানুষের কাছে তিনি কতটা ভালোবাসার মানুষ ছিলেন তার প্রমাণ তার জানাযায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। আল্লাহ উনাকে জান্নাত দান করুন। তাই প্রিয় নেত্রীর প্রতি সম্মান ও ভালোবাসা দেখিয়ে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান।

এদিকে সন্ধ্যার পর উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায়  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য, জাতীয় সংসদ নির্বাচনে ছাতারপাইয়া ইউনিয়ন কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মামুন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, বিএনপি নেতা আবু জাহের, উপজেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম, বিএনপি নেতা জাফর আহম্মেদ, ইউনিয়ন যুবদল নেতা কামাল উদ্দিন, যুবদল নেতা ইমাম হোসেন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy