ভাঙ্গুড়ায় বিএনপির মনোনীত প্রার্থীর সাথে সনাতন সম্প্রদায়ের মতবিনিময়

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে'র ভদ্রপাড়া দুর্গা-কালী মন্দির কমপ্লেক্স চত্বরে পৌর এলাকাসহ উপজেলার সকল ইউপি'র সনাতন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে

2026-01-16T21:42:43+00:00
2026-01-16T21:42:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় বিএনপির মনোনীত প্রার্থীর সাথে সনাতন সম্প্রদায়ের মতবিনিময়
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ১৩২)
X

পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে'র ভদ্রপাড়া দুর্গা-কালী মন্দির কমপ্লেক্স চত্বরে পৌর এলাকাসহ উপজেলার সকল ইউপি'র সনাতন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২টার দিকে ভদ্রপাড়া মন্দির কমপ্লক্সে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিল্পব কুমার  গুণের সভাপতিত্বে এবং বিশিষ্ট পুরোহিত প্রদীপ কুমার গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোকে বক্তব্য দেন, পাবনা–৩ (ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (ধানের শীষ), দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন।

মতবিনিময়কালে তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা  সনাতন(হিন্দু) সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয়রা এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। হাসান জাফির তুহিন সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সাবেক সভাপতি এড. মজিবর রহমান, সাবেক সিঃসভাপতি আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কাউন্সিলর, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সনাতন সম্প্রদায়ের পরিমল কুমার সরকার, মলয় কুমার দেব, সংগীত কুমার পাল, নকুল দত্ত, সমর জিৎ গুণ, প্রলয় কুমার বিশ্বাস, সাধন পাল, মহাদেব সূত্রধর ও পরিতোষ পাল প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy