
অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিকাল।
শুক্রবারসন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার কারাভ্যানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিকাল। অনেক সময়, আরও ইলেকশন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেই সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ ও সিরাজগঞ্জ পুলিশ সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও ৯টি উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।