প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম (ভিজিট : ৮৮)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০দলীয় জোট প্রার্থী হিসাবে নাটোর ৩ (সিংড়া) আসনে এনসিপি জেলা শাখার সদস্য সচীব এসএম জার্জিস কাদিরকে বিজয়ী করতে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা এনসিপি কার্যালয়ে এ মতবিনিময়ের আয়োজন করে উপজেলা এনসিপি।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এসএম জার্জিস কাদির।
প্রধান অতিথির বক্তব্যে জার্জিস কাদির আগামী নির্বাচনে ১০দলীয় জোট প্রার্থী হিসাবে জোট দলগুলোর সাথে যোগাযোগ ও সমন্বয় করাসহ সকলকে নিয়ে নির্বাচনের আগে-পরে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা এনসিপির আহবায়ক মাহাবুর হোসেন, সদস্য সচীব মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক ফারহানা ইয়াসমিন, উপজেলা এনসিপির সিনিয়র সদস্য সচীব নাসিমা খাতুন, জেলা কমিটির সদস্য মিঠু আহাম্মেদ, যুবশক্তি নাহিদুল, শান্ত মুন্সি মেহেদী, ছাত্রশক্তির জেলা শাখার সিনিয়র সদস্য সচিব সাব্বির, সংগঠক বিল্টু।