চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাটে অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান

2026-01-17T20:00:02+00:00
2026-01-17T20:00:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ২১৬)
X

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাটে অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১ জনকে এক লাখ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। 

অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত অর্থ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়াল।

সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ বাংলাদেশ বুলেটিনকে বলেন, অবৈধভাবে ফসলি মাটি কাটার অভিযোগে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

প্রশাসন সূত্রে জানা যায়, নদীর তীরভূমি ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষিজমির স্থায়ী ক্ষতি সাধন করে। এসব কারণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও নদী ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy