রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে যারা যে পদে প্রার্থী হয়েছেন

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি

সারাবাংলা

আগামী ২৪ জানুয়ারী রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে (বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন এবং সরকারি বিধিনিষেধ

2026-01-17T21:12:33+00:00
2026-01-17T21:12:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে যারা যে পদে প্রার্থী হয়েছেন
রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ১০৬)
X

আগামী ২৪ জানুয়ারী রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে (বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন এবং সরকারি বিধিনিষেধ না থাকলে)। উক্ত নির্বাচনে ১১টি পদে ২২জন সদস্য তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালনে সহযোগিতা করছেন দৈনিক ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক এস এম বাবুল বাবর, দৈনিক রামগঞ্জ দর্পন সম্পাদক একে এম মিজানুর রহমান মুকুল, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রহমত উল্যাহ পাটোয়ারী, দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি মনির হোসেন পাটোয়ারী বাবুল, দৈনিক জনতার প্রতিনিধি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর।

আজ ১৭ জানুয়ারি শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনের প্রতিনিধি নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর যাছাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিন রামগঞ্জ প্রতিনিধি আবু তাহের ও দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন (মাহমুদ ফারুক), সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রাজু হোসেন, সহ-সভাপতি পদে দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, দৈনিক দিনকাল প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, যুগ্ম সম্পাদক পদে দৈনিক আলোকিত প্রতিদিনের হালিম খাঁন লিটন ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি শাহ আলম, সহ সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ইকবাল খন্দকার শান্ত, দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি মোঃ ছায়েদ হোসেন ও দৈনিক ভোরের সময় প্রতিনিধি মোঃ হাছানুর জামান, অর্থ সম্পাদক পদে দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ জাকির হোসাইন সুমন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কনক মজুমদার ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক খবর প্রতিনিধি আফরোজা রহমান রাঙ্গা, দৈনিক জনতার জমিন প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি মোঃ তামজিদ হোসেন রুবেল ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মাসুদ রানা মনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy