কক্সবাজারে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ

2026-01-18T16:14:56+00:00
2026-01-18T16:14:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ৮৯)
X

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে।

রবিবার ১৮ জানুয়ারি ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও টেকনাফ এবং নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক উক্ত আস্তানায় তল্লাশী চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।





  বিষয়:   কক্সবাজার  কোস্ট গার্ড  নৌবাহিনী  যৌথ অভিযান  আগ্নেয়াস্ত্র  কার্তুজ  জব্দ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy