বিলাইছড়িতে বিএনপির গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন

2026-01-18T17:03:02+00:00
2026-01-18T17:03:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিলাইছড়িতে বিএনপির গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ৩৬২)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করেছে উপজেলা বিএনপি। 

রবিবার (১৮ জানুয়ারি) সকালে বিএনপি'র নিজ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা ছিল সভার মূল উদ্দেশ্য।

মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি বিষয়ে ইতিবাচক মতামত তুলে ধরেন।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম ফকির বলেন, একটি ইউনিয়নে চেয়ারম্যান, মহিলা মেম্বার, ওয়ার্ড মেম্বার, হেডম্যান এবং কার্বারীরা সাধারণ মানুষের সবচেয়ে কাছের মানুষ। 

তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশে সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের মাধ্যমে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরির ভূমিকা জরুরী ও গুরুত্বপূর্ণ। 

উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদের সঞ্চালনায়, মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম ফকির। 

আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা, যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দীন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ ইসহাক।

এছাড়াও বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy