নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে পুলিশ সর্বোচ্চ দায়িত্ব পালন করবে: ডিআইজি আখতারুজ্জামান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

মানুষ যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে পুলিশ। এ

2026-01-18T17:15:30+00:00
2026-01-18T17:15:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে পুলিশ সর্বোচ্চ দায়িত্ব পালন করবে: ডিআইজি আখতারুজ্জামান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ২২২)
X

মানুষ যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে পুলিশ। এ কথা বলেছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত) প্রশাসন ও অর্থ ড. আ. ক. ম. আখতারুজ্জামান বসুনিয়া।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত ডিআইজি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে। আমরা চাই, সব শ্রেণি-পেশার মানুষ ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটের পরিবেশ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন মানে ভোটার উপস্থিতি বাড়ানো। এ লক্ষ্যেই বাংলাদেশ পুলিশ ও রংপুর রেঞ্জ পুলিশ মাঠে কাজ করছে। আমরা সবাইকে একটি বার্তা দিতে চাই—আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। আপনার ভোট আপনি দেবেন, অন্য কেউ নয়। ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ভোটের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার গঠিত হলে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

ভোটকেন্দ্রে বা কোথাও কোনো ধরনের বাধা বা সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার ও থানার অফিসাররা আপনাদের পাশে আছেন। সম্মিলিতভাবে আমরা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই, যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) শাহিনুর রহমান এবং জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy