চৌদ্দগ্রামে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) কুমিল্লার

2026-01-18T18:07:39+00:00
2026-01-18T18:07:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ২৩৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) কুমিল্লার চৌদ্দগ্রামে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ উপলক্ষে আয়োজিত মহাসমাবেশ সফল করতে আজ ১৮ জানুয়ারি (রোববার) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রামের আটগ্রামস্থ ডলি রিসোর্ট মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমির শাহ মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন (ওপেল), উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম সাকী, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নুর ইসলাম মোল্লা।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। তারা ৩১ জানুয়ারির মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

সভায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy