অর্জুনতলায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার বরুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনতলা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত

2026-01-18T18:41:46+00:00
2026-01-18T18:41:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অর্জুনতলায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৩৫)
X

কুমিল্লার বরুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনতলা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় বরুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বরুড়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলী আজ্জমের বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মো. কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার এবং বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা যুবদলের সভাপতি ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. জসিম উদ্দিন পাটোয়ারী, বরুড়া উপজেলা মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট ডালিয়া রহমান, বরুড়া পৌরসভা বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নবী নেওয়াজ, সহ-সভাপতি মো. আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হক, বরুড়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল হোসেন ও মো. খোরশেদ আলম তারেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কামাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মানিক মীর, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাফিন আহমেদ, বরুড়া পৌরসভা ছাত্রদলের সহ-সভাপতি আরাফাত হোসেন সাদ্দাম, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাজু আহমেদসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের ওপর আলোচনা করা হয়। আলোচনা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy