ট্রেনে কাটা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

রেল লাইনের পাশে মায়ের হাতে ভাত খাচ্ছিল ছোট্ট শিশু আইমান সামির । এ সময় মা পানি আনতে ঘরের

2026-01-19T11:09:58+00:00
2026-01-19T11:09:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রেনে কাটা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ৮৯)
X

রেল লাইনের পাশে মায়ের হাতে ভাত খাচ্ছিল ছোট্ট শিশু আইমান সামির । এ সময় মা পানি আনতে ঘরের ভেতরে গেলে ট্রেনের শব্দ শুনে শিশুটি দৌড়ে রেল লাইনের দিকে চলে যায়। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত আইমান সামির আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান। রেললাইনের ধারে তাদের বসতবাড়ি।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ির ইনচার্জ এসআই জগদীশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আইমান সামির (আড়াই বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy