বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজনগরে দোয়া

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

2026-01-19T11:27:17+00:00
2026-01-19T11:27:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজনগরে দোয়া
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:২৭ এএম   (ভিজিট : ৪০৩)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) মাগরিবের নামাজ শেষে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের বাংগালী গ্রামে বিএনপির উদ্যোগে মরহুম হাজী আব্দুল বাছিত মেম্বারের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর ও রাজনগর আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাসের রহমান। তিনি তার বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে দলীয় অবস্থান তুলে ধরেন এবং উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে নাসের রহমান নির্বাচিত হলে সম্ভাব্য কিছু কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং কৃষকদের জন্য বীমা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। তার ভাষ্য অনুযায়ী, কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এ ধরনের বীমা ব্যবস্থা কার্যকর করা হবে।


তিনি আরও জানান, প্রস্তাবিত কৃষি বীমা ব্যবস্থার আওতায় স্বল্প অঙ্কের অর্থ প্রদান করে তুলনামূলক বড় অঙ্কের বীমা সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে ফসলহানির ক্ষেত্রে ওই বীমার অর্থ ব্যবহার করে কৃষকরা পুনরায় কৃষিকাজে ফিরতে পারবেন এমন প্রত্যাশার কথাও তিনি উল্লেখ করেন।


ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যবস্থার আওতায় নারীদের জন্য নির্ধারিত দোকান থাকবে এবং প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে মাসিক নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি খাতসংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন বলেও তিনি দাবি করেন।


বক্তব্যের এক পর্যায়ে তিনি রাজনগরের ভোটারদের সমর্থন প্রত্যাশার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজারের শেরপুরে বিএনপির একটি পথসভা অনুষ্ঠিত হবে। ওই পথসভায় বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান অংশ নেবেন বলে তিনি উপস্থিতদের অবহিত করেন।


দোয়া ও মিলাদ মাহফিলে জেলা বিএনপির একাধিক নেতা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় পর্যায়ের দলীয় সমর্থকেরা অনুষ্ঠানে অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy