গাংনীতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯

2026-01-19T15:53:12+00:00
2026-01-19T15:53:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৫২)
X

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজামান। এ ছাড়া বিএনপি নেতা নুর ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিল্প-বাণিজ্য, কৃষি ও প্রবাসী শ্রমশক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতির ভিত শক্ত করেন এবং আধুনিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলেন। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দর্শন আজও দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রাসঙ্গিক।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy